ওয়েলিংটন নাগরিক সমিতির উদ্যোগে এবারের দুর্গা পুজোয় এক অভিনব প্রয়াস, কন্যাসন্তানদের পুজো ও পালন। আর এই শুভ অনুষ্ঠানের সূচনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়.
দুর্গা হিমালয়ের কন্যা, এই মর্ত্যের কন্যাসন্তান। দুর্গা পুজো সেই কন্যারই উদযাপন। এই অনুষ্ঠানের উদ্যোক্তা অভিনাশ সাউয়ের কথায় দুর্গাপুজোর প্রকৃত অর্থ ও দর্শন আজকের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ।
